
অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবদল।
বৃহস্পতিবার(১৭ জুলাই) বিকালে মেহেরপুর পাথর গেটের সামনে থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের সহ-সভাপতি মোশাররফ তপু, এস এ খান শিল্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম, সদর থানা যুবদলের আহ্বায়ক লেয়াকত আলী, সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহিদুল ইসলাম, যুবদল সদস্য মেহেদী হাসান রোলেক্স সহ গাংনী উপজেলা, মুজিবনগর উপজেলার সকল ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বিক্ষোভ মিছিল শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দুঃখ প্রকাশ করেন সেই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ করেন, এবং অতিদ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।
জেলাবিক্ষোভমিছিলমেহেরপুরযুবদল
Share
Tweet
Share
Pin
Share
0Shares
মেহেরপুরের গাংনীতে জামায়াতের মিছিল
নিজস্ব প্রতিবেদক 36 ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১২:২৯ image_print
মেহেরপুরের গাংনীতে জামায়াতের মিছিল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায় ও গোপালগঞ্জে হামলার প্রতিবাদে, ঢাকায় জামায়াতের কেন্দ্রীয় সমাবেশকে স্বাগত জানিয়ে মেহেরপুরের গাংনীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মিছিলটি গাংনী হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মোহাম্মদ রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মেহেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হুদা, পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক জিল্লুর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আলম হোসাইন, গাংনী পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেনসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com