
দেশ সেবার অঙ্গিকার চুড়ান্ত নিয়োগ পাওয়া নতুন পুলিশ সদস্যদের!
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার মাপকাঠিতে ১২০ টাকা আবেদন ফি দিয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৯ জন। ওয়েটিং লিস্টে রয়েছেন আরও দুইজন।
কনস্টেবল পদে উত্তীর্ণ এসব পুরুষদের নিয়ে শুক্রবার বিকেল ৫টায় মেহেরপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে মতবিনিময় সভা করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
এ সময় কনস্টেবল পদে চাকরি চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ জন প্রার্থীর অনেকে তাদের মতামত প্রকাশের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন।
এসব প্রার্থীর মধ্যে অনেকেই ভ্যানচালক ও কৃষকের সন্তান, অনেকেই আবার অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তারা শতভাগ স্বচ্ছতা, মেধা ও নিজ যোগ্যতায় চাকরি পেয়ে নিয়োগ-সংশ্লিষ্ট সবার ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চাকরি পাওয়া মো: অমিত হাসান বলেন, আমার বাবা একজন কৃষক। আমি দীর্ঘ চারটা মাঠ করার পর তিনবার ভাইভা দিয়েছি। এবার আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মা-বাবার দোয়ায় ১২০ টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। আমি কোন দালাল চক্রের সাথে যোগ দিইনি, নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি।
অমিত হাসানের বাবা বলেন, আমি একজন কৃষক। পরিবারের চারজন সদস্য নিয়ে সংসার চালানো খুব কষ্ট হচ্ছিল। আমার বড় ছেলে অমিত চাকরি পেয়েছে এতে আমি ও আমার পরিবার খুব খুশি।
আমার ছেলে ১১টা মাঠ করেছে, শেষ পর্যন্ত নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে। এটা বড় ব্যাপার, কোনরকম টাকা-পয়সার লেনদেন করা লাগেনি। সর্বপ্রথম আমি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ধন্যবাদ জানাই। এরপর ধন্যবাদ জানাই এসপিকে, কারণ তিনি কোন রকম দুর্নীতি না করে যোগ্যতার ভিত্তিতে চাকরি দিয়েছেন।
মো: মাহফুজ আলী বলেন, আমার আব্বু একজন ভ্যান চালক। ভ্যান চালিয়ে আমাদের দুই ভাইয়ের পড়াশোনার খরচ চালিয়েছেন। আমার আব্বু মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মানুষ করেছেন। আমি নিজের যোগ্যতায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে উত্তীর্ণ হয়েছি। পরিবারের পাশে এবং একজন সৎ, যোগ্য পুলিশ হয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে চাই।
মাহফুজ আলীর ভ্যানচালক বাবা বলেন, আমি একজন ভ্যান চালক। ভ্যানের উপর বাদাম ভেজে বিক্রি করে দুই সন্তানকে পড়াশোনা করাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত আমার ছেলেকে নিয়ে। আজ সে নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে। আমার ছেলে বলেছে, তার প্রথম বেতন আমার হাতে তুলে দেবে। আমার ইচ্ছা, সেই প্রথম বেতনটা আমি মসজিদে দিব।
মো: রুমান ইসলাম বলেন, আমার বাবা একজন কৃষক। আব্বু-আম্মুর যথেষ্ট বয়স হয়েছে। আমার চাকরিটা পরিবারের পাশে দাঁড়ানোর জন্য খুব প্রয়োজনীয় ছিল। চাকরিটা পেয়ে আমি ও আমার পরিবার অনেক খুশি। চাকরিটা আমি নিজ যোগ্যতায় পেয়েছি, কোন টাকা-পয়সা বা লেনদেন ছাড়াই। চাকরিটা পেয়েছি শুনে সবার আগে বাবার কথা মনে পড়েছে, কারণ বাবা অনেক কষ্ট করে আমাকে এতদূর নিয়ে এসেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, আমরা বাংলাদেশ পুলিশ বিগত বেশ কয়েক বছর ধরে পরিবর্তিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সুনামের সাথে সারা দেশব্যাপী স্বচ্ছতার সাথে ট্রেইনি রিক্রুমেন্ট কনস্টেবল (টিআরসি) সম্পন্ন করে এসেছি। তারই ধারাবাহিকতায় ২০২৫ এ এ পর্যায়ে টিআরসি রিক্রুমেন্ট কনস্টেবল সম্পূর্ণ হলো।
তারা নিয়োগ পেয়েছেন, তারা তাদের যোগ্যতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। মাঠ পর্যায়ে কাজের মাধ্যমে তাদের দক্ষতার প্রমাণ আপনারা দেখতে পাবেন বলে আশা করি। মেহেরপুরবাসী, সাংবাদিকগণ ও সাধারণ জনগণ সর্বদা পুলিশকে সহযোগিতা করে এসেছেন। আপনাদের সহযোগিতার ফলে আজকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর কোন দালাল চক্রের টাকা-পয়সা লেনদেনের মতো কোন সংবাদ বা তথ্য আমরা পাইনি। যদি কখনও এরকম তথ্য পাওয়া যায় অবশ্যই আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
কনস্টেবলচাকরিট্রেইনি রিক্রুট কনস্টেবল পদপুলিশমেহেরপুর
Share
Tweet
Share
Pin
Share
0Shares
মেহেরপুরে কাম ফর হিউম্যানিটির ৭ম বর্ষপৃর্তি পালিত
নিজস্ব প্রতিনিধি 66 ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ · রাত ১২:৩৯ image_print
মেহেরপুরে কাম ফর হিউম্যানিটির ৭ম বর্ষপৃর্তি পালিত
মেহেরপুরে তারুণ্যের উচ্ছ্বাসে মানবতার উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
তারুণ্যের ভাবনায় মেহেরপুর, আজ শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটি ( সিএফ এম ) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মামুন অর রশিদ বিজনের সভাপতিত্বে এবং অনিক হাসান ও তানজিমা তাসমীম হক মোহনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারী কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক হাসানুজ্জামান ডাবলু, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল, সদর উপজেলা সমাজসেবা অফিসার ( রেজিঃ) কাজি আবুল মনসুর, সংগঠনের উপদেষ্টা শফিউর রহমান টমা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাবেক উপদেষ্টা সৌরভ হোসেন,প্রত্যয় যুব সংঘের সভাপতি এস এম সুজন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা কায়েস মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সেরা সংগঠন সম্মাননা প্রদান করা হয় জন্মভুমি মেহেরপুর,ইউনাইটেড মেডিকেল সাপোর্ট ফাউন্ডেশন ও বামুন্দী মানব উন্নয়ন ফাউন্ডেশন। রক্তযোদ্ধা সম্মাননা প্রদান করা হয় অনৃতরস পারভীন,মিয়াজান আলর ও কল্লোল পাত্রকে। বৃক্ষবন্ধু সৃম্মাননা প্রদান করা হয় কবি নজরুল শিক্ষা মন্জিল, হান্নানগন্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও প্রজন্ম সংগঠন কে।
এছাড় সেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয় রাইহান রাফি, বৃষ্টি মুন্সি, সাব্বির আহমেদ, নসহিদ, হাসানুজ্জামান সাইদ হোসেন বিশ্বাস ও কায়েস মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ শরীফ বলেন, মেহেরপুর আমার স্মৃতি বিজড়িত জেলা। আমি মেহেরপুরে অনেক সময় কাটিয়েছি। তিনি মেহেরপুরের সাবিত্রী ও রসকদম্ব মিস্টির কথা উল্লেখ করেন। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর হিউম্যানিটির বিভিন্ন কাজের প্রশংসা করেন। তিনি স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভাল কাজ করে যাও অবশ্যই এর প্রতিদান একদিন পাবে। প্রতিদিন একটি করে ভাল কাজ করার আহবান জানান তিনি। বর্তমানে আহমেদ শরীফ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বসবাস করেন।
পৈতৃক ভিটা কুষ্টিয়াতে তিনি কয়েকদিন আগে এসেছেন। সুস্থ সমাজ বিনির্মানে সকলকে কাজ করার আহবান জানান।সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহযোগিতার আহবান জানান তিনি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com