অনলাইন ডেস্ক।।
যশোরের বেনাপোল মহাসড়কে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে তুষার হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এতে সাহাজাদা খাতুন (৩৩) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার ভোরে ঝিকরগাছা উপজেলার নবীননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করেন। আহত ও নিহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান, যার ফলে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। নিহত তুষার হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত সাহাজাদা খাতুনকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com