
ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে যশোরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হাতুড়ি-শাবল ও একটি এক্সকাভেটর শহরের বকুলতলা মোড়ে শেখ মুজিবের ম্যুরালটি ভাঙচুর করে। এসময় তারা আওয়ামী বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
আন্দোলনকারীরা বলেন, এখনো আমাদের ভাইদের রক্তের দাগ শুকায়নি। তারপরও খুনি হাসিনা প্রকাশ্যে ভাষণ দেওয়ার দুঃসাহস দেখায় কিভাবে? তাই আমরা এই বাংলার মাটি থেকে ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া শেকড় উপড়ে ফেলবো।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com