
যশোরে নাশকতার মামলায় বিএনপির কর্মী আব্দুল কাদেরকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। কাদের ডাকাতিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে। মঙ্গলবার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ১১ অক্টোবর নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় উল্লেখ করা হয়, যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে ওই ১৮ জন নাশকতার পরিকল্পনা করছিলেন। যা জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ককটেল উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাদেরকে আটক করেছে ।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com