অনলাইন ডেস্ক।।
যশোরে বিশেষ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে আরও চারজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন যশোরের ঝুমঝুমপুর কলোনীপাড়ার মৃত ইসমাইল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম, বলাডাঙ্গা কারিগরপাড়ার শাহাদৎ বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম লিমন, ঝুমঝুমপুর চান্দের মোড়ের মৃত আক্কাস আলীর ছেলে তুহিন হোসেন ওরফে ছোট মিয়া এবং ওইছালী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত কিয়াম উদ্দিনের ছেলে হাফিজ বাঙ্গালী।
পুলিশ জানায়, সম্প্রতি যশোর শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চারজনের মধ্যে হাফিজ বাঙ্গালীকে বসুন্দিয়ার জঙ্গলবাধালে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় আটক দেখানো হয়েছে। অন্য তিনজনকে শহরের লালদিঘির পাড় এলাকায় মিছিলসংক্রান্ত মামলায় আটক দেখানো হয়েছে।
পরে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com