
যশোরে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান সোহেল (৩৬) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারীনগর বাজারের উত্তর প্রান্তে মানিকদি নামক স্থানে। তিনি সদরের হৈবতপুরের সমসপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ভ্যানচালক সোহেল সমসপুর থেকে সাতমাইল বাজারে যাচ্ছিলেন। পতিমধ্যে মানিকদি নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে গড়াই পরিবহনের একটি বাস ধাক্কা দেয় তাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হেমন্ত পোদ্দার জানান, হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতপ্রাপ্ত হওয়ায় ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com