
যশোর চৌগাছা সড়কের রুলপাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে। আহতদের উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, যশোর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে চৌগাছা যাচ্ছিলো। পথিমধ্যে জগহাটি রুলপাড়া নামকস্থানে পৌঁছালে মাঠ থেকে ধান বোঝাইকৃত টলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সেলিম রেজা রথি নামের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া চার জন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়।
সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রউফ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এলাকাবাসী এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর কাজ চলছে।
তিনি আরো জানান, নিহত ব্যক্তির নাম সেলিম রেজা রথি। আহতদের নাম ঠিকানা এখনো জানা যায়নি। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com