
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ এক কারবারী আটক হয়েছে। আটককৃতের নাম রিয়াদ হোসেন (২৫)। তার বাড়ি অভয়নগরের শংকরপাশা গ্রামে। ১৯ জুলাই রাতে তাকে আটক করা হয়েছে।
ডিবি জানিয়েছে, ডিবি যশোরের এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস, এএসআই মোহাম্মদ আলী, এএসআই নির্মল কুমার ঘোষসহ সংগীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। ১৯ জুলাই রাতে বসুন্দিয়া এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় রিয়াদকে।
এ ঘটনায় এসআই কামাল হোসেন যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন এবং আটককৃত আসামিকে ২০ জুলাই দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com