
রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পুলিশ প্রটেকশনে আগুন নেভানোর কাজ করছে।
রোববার (১১ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে এই আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পার্কিংয়ে থাকা অবস্থায় শ্যামবাংলা নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com