
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে জান্নাতি খাতুন (৯) ও ঝিলিক খাতুন (১০) নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জান্নাতি খাতুন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আবদুল কাশেম মন্ডলের মেয়ে ও ঝিলিক খাতুন চুয়াডাঙ্গার পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে।
নিখোঁজ শিশুদের উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা। তিনি বলেন, খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছামাত্রই উদ্ধার অভিযান শুরু হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com