
অনলাইন ডেস্ক।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বিএনপির এই শীর্ষ নেতার দ্রুত সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com