
রোাহিঙ্গাদের অনিশ্চিত যাত্রা পাঁচ পেরিয়ে এখন ছয় বছরে পড়ল, কিন্তু এ সময়ে তাদের একজনকেও মিয়ানমারে তাদের জন্মভূমিতে ফেরত পাঠানো যায়নি। শুধু তা-ই নয়, কৌশলে বাংলাদেশের পাসপোর্ট করে বিদেশে পাড়ি দেয়ার মতো অপরাধে যুক্ত হয়ে পড়েছে রোহিঙ্গারা। ডাকাতি, ইয়াবা ও অস্ত্রের কারবারে জড়িয়ে পড়েছে অনেকে। নিজেদের মধ্যে হানাহানি-খুনোখুনিও প্রায় নৈমিত্তিক ঘটনা।
এদিকে মিয়ানমারের টালবাহানা আর রোহিঙ্গাদের শর্তে আটকে আছে প্রত্যাবাসন। আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও দুই দফা সময় দিয়ে তারা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়নি। দু’দেশের মধ্যে চুক্তি হলেও শুরুই হয়নি কার্যক্রম। দু’বছরে ছয় দফায় ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করা হলেও তালিকা যাচাই-বাছাইয়ে নেই কোনো সাড়া।
অবিলম্বে রোহিঙ্গদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে বলে জোর দাবী জানান রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সংগ্রাম কমিটির সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খান ।মুলপ্রবন্ধে এম গফুর উদ্দিন চৌধুরী বলেন রোহিঙ্গা সংকট সমাধানে ভারত, চীন, রাশিয়ারও উদ্যোগ নেই বললেই চলে। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ প্রবণতা দিন দিন বাড়ছেই। রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে স্বাভাবিকভাবেই সন্ত্রাসবাদের উত্থান হবে। খুন, ধর্ষণ, মাদক পাচার, শিশু পাচার, ডাকাতি, অপহরণ, পতিতাবৃত্তিসহ সব ভয়ংকর অপরাধে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে রোহিঙ্গারা।
রোহিঙ্গা ক্যাম্পে দেড় লাখের বেশি শিশুর জন্ম হয়েছে । রোহিঙ্গা ক্যাম্পে গত ৫ বছরে প্রতিটি পরিবারে যুক্ত হয়েছে নতুন করে ২ থেকে ৩ সদস্য। এ সময়ের মধ্যে ক্যাম্পে নতুন করে জন্ম নিয়েছে দেড় লাখের বেশি শিশু। লাখ লাখ রোহিঙ্গার কারণে দিন দিন নানামুখী সংকটে বাংলাদেশ । সকলের হাতে হাতে বাংলাদেশী মোবাইল সীম, লক্ষাধীক রোহিঙ্গা এনআইডি ও পাসপোর্ট এর আধিকারী এক ভয়াবহ অশনি সংকেত । রোহিঙ্গারা বাংলাদেশের শ্রমবাজারে ঢুকে পড়েছে। বীরদর্পে মুক্তাকাশে বাংলাদেশের নাগরিকদের মতোই ঘুরে বেড়াচ্ছে। স্থানীয়দের বসতভিটায় যাতায়তের প্রতিবন্ধকতা সৃষ্ঠি হচ্ছে, অবাধে কাটছে পাহাড় উজাড় হচ্ছে বন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে আজ বিপন্ন পরিবেশ, মহা সক্কটে অপার সম্ভবনাময় পর্যটন শিল্প, এলাকার শিক্ষা ব্যবস্থায় ধ্বস নেমেছে । অবাধে মরণঘাতী নিত্যনতুন মাদকের কারনে আজ দেশের যুব সমাজ ধ্বসের মুখে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন স্থানীয়দের রেজিষ্ট্রিকৃত নিজ জমি আজ ক্যাম্পের দখলে। স্থানীয় চাষীরা চাষ করতে পারছেনা তাদের পৈত্রীক জমি । ক্যাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় নিয়মিত অবাধে যাতায়াতে সৃষ্ঠি হচ্ছে প্রতিবন্ধকতা।
বাংলাদেশ সাপোটার্স ফোরাম এর সহযোগিতায় রোহিঙ্গা সংকট এর ৫ বছর ও উত্তরনের উপায় শীর্ষক গোলটেবিল বৈঠক আজ সকাল ১০.৩০ ঘটিকায় রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় সংগ্রাম কমিটির আয়োজনে সংগটনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান এর সভাপতিত্ব ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক এম গফুর উদ্দিন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের মহিলা সম্পাদিকা মিসেস শাহানা হক, সম্মানিত প্যানেল আলোচক হিসেবে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন বিচারপ্রতি খাদেমুল ইসলাম চৌধুরী,সাবেক মন্ত্রী আলহাজ এম নাজিম উদ্দিন আল আজাদ, ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, কৃষিবিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসার ড. কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আলহাজ¦ জাকির আহামদ, সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন, ,ডিআরইউ এর সাধারন সম্পাদক নুরুল ইসলাম হাসিব, সাংবাদিক মানিক লাল ঘোষ, সাংবাদিক আসাদুজ্জামান আজম, মেজর অব: ডা: শেখ হাবিবুর রহমান, প্রফেসর ডা: শহীদ মঞ্জুর, মোঃ হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম দুলদুল, মিসেস রেহানা সালাম, বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস, সৈয়দ মইনুজ্জামান লিটু,এটি এম রফিকুল ইসলাম, ড. এ আর খান, মির্জা মোঃ শরিফুল আলম, লায়ন প্রফেসর এম আমিনুর রহমান, মোঃ আমিনুল হক, মোঃ আব্দুল হাই সবুজ, মোঃ আবুল কাশেম মজুমদার, মির্জা আজম, স্পীন ডক্টর মোহাম্মদ করিম নুরুজ্জামান হিরা, মাওলানা ওবায়দুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ শাহ আলম তাহের, এ এম আনিছুর রহমান দেশ, এ এম জলিল, বঙ্গদ্বীপ এম এ ভাসানী, চৌধুরী আফতাব নুর প্রমূখ ।
বক্তারা আরো বলেন বিশ্বে কোভিট ১৯ আক্রান্ত শতাধিকদেশ মহামারীতে পড়লেও রোহিঙ্গা ক্যাম্পে এর কোন প্রভাব পড়েনি মারা যায়নি তেমন কেউ। কিন্তু বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে প্রায় ৮ শতাধিক রোহিঙ্গা মরনব্যাধী এইডস আক্রান্ত , যা অত্যান্ত বিপদজনক।
তাছাড়া এনজিও আইএনজিওরা প্রতিনিয়ত স্থানীয়দের সাথে প্রতারনা করে যাচ্ছে।
যেমন রেহিঙ্গাদের জন্য বরাদ্ধকৃত ত্রানের অর্থের ৩০% স্থানীয়দের জন্য বরাদ্ধ দিয়ে যাচ্ছেবলে যে প্রতারনা করেযাচ্ছে তা আত্যান্ত দুঃখজনক। এনজিও এবং আইএনজিওতে গণহারে হাজার হাজার রোহিঙ্গা নিয়োগ দিলেও স্থানীয়দের প্রতিনিয়ত চাকুরি হতে ছাটাই করে যাচ্ছে। আপনাদের মাধমে সরকার ও বিশ্ববাসীর কাছে জানাতে চাই প্রত্যেক মানব সন্তানের, তার মাতৃভুমিতে স্বাধীনভাবে বসবাস করার মৌলিক অধিকার রয়েছে । রোহিঙ্গাদেরকে আরাকানে ফিরিয়ে নিতে হবে, জাতিসংঘ ও আইসি সহ বিশ্ববাসীকে কঠোরভাবে এগিয়ে আসতে হবে ।
আথবা বিশ্ব শান্তিরক্ষী বাহিনিীর তত্বাবধানে মায়ানমারের বিশাল ভু খন্ডের যেকোন প্রান্তে তাদের জন্য র্নিধারিত ক্যাম্প করে এ দেশ হতে তাদের দ্রুত সরিয়ে নিতে হবে । তা না হলে এ দেশের স্বাধিনতা স্বার্ভভৌমত্ব হয়তো একদিন হুমকির সম্মখিন হবে, ধ্বংস হবে পর্যটন,পরিবেশ, যুব সমাজ।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com