
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই প্রথম শেখ রেহানার একটি ছবি শেয়ার করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ রেহানার ছবিটি শেয়ার করেন তিনি। শেখ রেহানা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন।
ছবিতে দেখা যায়, শেখ রেহানা লন্ডনে একটি সোফায় বসে হাতে কাপ ধরে হাসিমুখে রয়েছেন। পোস্টের ক্যাপশনে জুলকারনাইন সায়ের লেখেন, ‘এ যেন পিশাচের হাসি।’
ছবির বিবরণে তিনি উল্লেখ করেন:
ছবি: শেখ রেহানা,
স্থান: লন্ডন,
সময়: ডিসেম্বর ২০২৪
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com