
লালপুর,নাটোর:
নাটোরের লালপুর থেকে রাশেদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বিজয়পুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ৪৫ বছর বয়সী রাশেদা একই গ্রামের মৃত তাহের উদ্দীনের স্ত্রী। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোয়ারুজ্জামান জানান, স্বামী মারা যাবার পর বাড়িতে একাই বসবাস করতেন রাশেদা। মঙ্গলবার সকালে নিজ বাড়ির টিউবওয়েলের পাশে রাশেদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে মরদেহের গলায় কালচে দাগ দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওসি আরও জানান, নিহত রাশেদার দুই ছেলে কাজের সুত্রে অন্যত্র বাসবাস করেন। তাদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com