
বৃষ্টির কারণে সকালের সেশন টেন্টে বসেই পার করেছে দু’দল। বৃষ্টি থামার পর ব্যাটিংয়ে ভালো শুরু করেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। পরে ফিফটি তুলে দলকে লিডের পথে নিয়ে যান নাজমুল হোসেন শান্ত।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিন শেষে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড ১১২ রানের।
গত দু’দিন আকাশ ছিলো মেঘলা, তবে এত বৃষ্টি হয়নি। টানা বৃষ্টিতে মাঠ খেলার উপযোগী হতে সময় লেগে যায়। যে কারণে লাঞ্চের বিরতি দেন আম্পায়াররা। বিরতির পর মাঠ উপযোগী হওয়ায় দ্বিতীয় সেশন শুরু হয় সময় মতোই।
দ্বিতীয় সেশনের শুরুর দিকেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। ভালো খেলতে থাকা এই ওপেনার ৬৫ বলে ৩৩ রান করেন। এরপর জুটি গড়েন মুমিনুল ও শান্ত। তাদের ৬৫ রানের জুটিতেই লিডের দেখা পায় বাংলাদেশ।
ছন্দে থাকা মুমিনুল ছুটছিলেন ফিফটির দিকেও। কিন্তু নিয়াশা মায়াবোর বাউন্সারে বিভ্রান্ত হয়ে ব্যাট ছোঁয়াতে গেলে বল ক্যাচে পরিণত হয়। তাতে শেষ হয় মুমিনুলের ৮৪ বলে ৪৭ রানের ইনিংস।
মুমিনুল বিদায় নিলেও দায়িত্ব নেন শান্ত। মাঝে ২০ বলে চার রান করে মুশফিকুর রহিম আউট হলে বিপর্যয়ের শঙ্কা দেখা দেয়। সেটিও জাকের আলীকে সঙ্গে নিয়ে সামাল দেন শান্ত। ১০৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন শান্ত। ২১ রান নিয়ে তার সঙ্গে অপরাজিত রয়েছেন জাকের।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com