
সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে হয়েছে লড়াই। আর এ লড়াইয়ে শেষ পর্যন্ত আট রানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে লিটন দাসরা। টস হেরে ব্যাট করতে নেমে ১৩৩ রানের পূজি পায় স্বাগতিক বাংলাদেশ। জবাবে পাকিস্তান ১৯ ওভার দুই বলে সব ক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৫ রান।
সুযোগের সদ্ব্যবহার করেছেন শরীফুল ইসলাম। তাসকিন আহমেদের জায়গায় দ্বিতীয় টি-২০’তে খেলার সুযোগ পেয়েই মিরপুরে আগুন ঝরাচ্ছেন বাঁহাতি এ পেসার। তার বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। বাংলাদেশি পেসারের তোপে দলীয় ১৪ রানেই তিন উইকেট হারিয়েছে পাকিস্তান। এর মধ্যে শেষ দুই উইকেটই নিয়েছেন শরীফুল। ফিরিয়েছেন আট রান করা ফখর জামান ও গোল্ডেন ডাক মারা মোহাম্মদ হারিসকে।
শরীফুলের আগুন ঝরা বোলিংয়ের রেশ শেষ হতে না হতেই উইকেট উদযাপনে যুক্ত হন তানজিম হাসান সাকিব। দলীয় পঞ্চম ও নিজের প্রথম ওভার করতে এসে জোড়া ধাক্কা দিলেন তিনি। রানের খাতা খুলতে না দিয়েই তৃতীয় ও চতুর্থ বলে দুই নওয়াজ হাসান ও মোহাম্মদকে সাজঘরের পথ দেখালেন। তবে হ্যাট্রিক পাননি বাংলাদেশি পেসার। এতে করে পাকিস্তানের ইনিংস ভাঙা ঘরে পরিণত হয়।
শেষদিকে জয়ের আশা জাগান ফাহিম আশরাফ। লড়তে থাকেন তিনি শেষ পর্যন্ত। ৩১ বলে ফিফটি হাকিয়ে রিশাদের বলে বোল্ড হলে ভেঙে যায় জয়ের স্বপ্ন। তার ৫১ বলের ইনিংসটি সাজানো ছিল চারটি করে চার ও ছক্কায়।
শেষ ওভারে মোস্তাফিজের বলে দানিয়াল বিদায় নিলে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ১১ বলে ১৭ রান করে অভিষিক্ত এই পাক ক্রিকেটার। বাংলাদেশের পক্ষে চার ওভারে ১৭ রান খরচায় তিনটি উইকেট নেন শরিফুল। দু’টি করে উইকেট নেন তানজিম ও মাহেদি। একটি করে পান রিশাদ ও মোস্তাফিজ।
মঙ্গলবার মিরপুরের শেরে বাংলায় ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বোলিং তোপে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এর মধ্যে লড়াই করেন জাকের আলি। তার ব্যাটে ৪৮ বলে ৫৫ রান। সঙ্গে শেখ মেহেদী হাসানও দেখালেন দাপট। তিনি থামেন ২৫ বলে ৩৩ রান করে। অন্যরা উইকেটে আসা আর যাওয়ার মধ্যে ছিলেন।।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শোকের আবহে মাঠে নেমে সিরিজের দ্বিতীয় টি-২০’তে পাকিস্তানের বিপক্ষে ১৩৩ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ব্যাট হাতে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার নায়ক জাকের আলি অনিক। তার ৪৮ বলে ৫৫ রানের কার্যকর ইনিংসে ভর করেই প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছে স্বাগতিকরা।
মাত্র পাঁচ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। একে একে ফিরে যান মোহাম্মদ নাঈম তিন, লিটন দাস আট, তাওহিদ হৃদয় শূণ্য ও পারভেজ হোসেন ইমন করেন ১৩ রান। মাত্র ২৮ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিক শিবির।
এতসব ধাক্কার মাঝেও মাথা ঠান্ডা রেখে ইনিংস মেরামতের কাজ শুরু করেন জাকের আলি অনিক ও শেখ মেহেদী হাসান। এই দু’জনের ব্যাটেই গতি পায় ইনিংস। মেহেদী খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস। তাদের জুটিতেই ৮০ রানের ঘর পেরোয় বাংলাদেশ। তবে এরপর আর কেউ দাঁড়াতে পারেননি। শেষদিকে কিছু রান যোগ করেন রিশাদ আট ও তানজিম হাসান সাকিব সাত। ইনিংসের শেষ বলে আউট হন জাকের আলি, তার সংগ্রহ ৪৮ বলে ৫৫ রান। সব মিলিয়ে বাংলাদেশ অলআউট হয় নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রানে।
পাকিস্তানের সালমান মির্জা ১৭, আহমেদ দানিয়াল ২৩ ও আব্বাস আফ্রিদি ৩৭ রানে নিয়েছেন দু’টি করে উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ নওয়াজ ও ফাহিম আশরাফ।
ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এক শোকাবহ সময়ে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ পুরো দেশ। এই প্রেক্ষাপটে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। বিসিবির উদ্যোগে খেলার আগে এক মিনিট নীরবতা পালন, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com