
যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ২৪ কেজি গাঁজাসহ আলম ও লাল্টু নামে দুইজনকে আটক করেছে। বুধবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে লক্ষণপুর ইউনিয়নের বহিলাপোতা গ্রাম থেকে ওই দু’জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদে তথ্য পেয়ে পুশিল বহিলাপোতা গ্রামের ইউপি সদস্য আব্দুল জব্বারের বাড়ির এলাকায় অবস্থান নেয়। এসময় চারজন ব্যক্তিকে কাঁধে বস্তাসহ আসতে দেখে গতিরোধ করার চেষ্টা করে। সাথে সাথে লোকগুলো বস্তা ফেলে পালানোর চেষ্টাকালে পুলিশ দুইজনকে আটক করে। এরা হলেন আলম শেখ (৩৮) ও লাল্টু মোড়ল (৩৫)। জব্দ করা হয় ২৪ কেজি গাঁজার বস্তা।
এ ব্যাপারে শার্শা থানায় মামলা হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com