
আরিফুজ্জামান আরিফ।। যশোরের শার্শার বাগআঁচড়া বাজারের একটি জনবহুল জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
রবিবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে থেকে এ ককটেল দুইটি উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুইটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বাগআঁচড়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুইটি উদ্ধার করে থানায় এনে নিষ্ক্রিয় করা হয়েছে । কারা কেন বোমা গুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com