
বিনোদন ডেস্ক:তামিল প্রযোজক রবীন্দ্রর চন্দ্রসেকরন। লিব্রা প্রোডাকশনসের ব্যানারে নির্মিত ‘নাতুপুনা ইনানু থেরিয়ুমা’, ‘মুরুনগাইকাই’সহ বেশ কয়েকটি তামিল সিনেমা প্রযোজনা করেছেন তিনি। এই রবীন্দ্ররকেই বিয়ে করলেন তামিল চলচ্চিত্র ও টিভি নাটকের অভিনেত্রী ভি জে মহালক্ষ্মী।
বিয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন রবীন্দ্রর ও মহালক্ষ্মী উভয়ই। ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মহালক্ষ্মী লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।’
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com