
মাগুরার শ্রীপুর উপেজলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজন আটক হেয়েছন। রোববার দিবাগত গভীররাতে উপজেলার তারাউজিয়াল ও নোহাটা গ্রামে পৃথক এ অভিযান হয়। অভিযানে ৩টি বিদেশী রিভলবার,১১ রাউন্ড তাজা গুলি,দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা শরিফুল ইসলাম সাচ্চু ও আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান টিটোকে আটক করে অভিযানিক দল।
শরিফুল ইসলাম সাচ্চু তারাউজিয়াল গ্রামের মৃত রাহেন উদ্দিন মিয়ার পুত্র ও সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং মিজানুর রহমান টিটো নোহাটা গ্রামের মৃত ইউসুফ মোল্লার পুত্র, প্রাক্তন আওয়ামীলীগ কর্মী,উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড়ভাই এবং একটি হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামী ।
মাগুরা সেনা ক্যাম্প ও শ্রীপুর থানা পুলিশ জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে আওয়ামীলীগ কর্মী,উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড়ভাই হত্যা ও নাশকতা মামলার পলাতক আসামী মিজানুর রহমান টিটো দীর্ঘদিন পর রাতে নিজ বাড়িতেই অবস্থান করছেন। তার কাছে আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ ও দেশীয় অস্ত্র রয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাত ২ টার দিকে টিটোর বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টীম অভিযান পরিচালনা করেন । অভিযানকালে টিটোকে আটকপূর্বক তার বাড়িতে তল্লাশী করে ২টি রিভলবার, ৮ রাউন্ড তাজা গুলি ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় । এরপরই টিটোর জিজ্ঞাসাবাদে তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী তারাউজিয়াল গ্রামের বিএনপি নেতা শরিফুল ইসলাম শরিফুল ইসলাম সাচ্চুর বাড়িতে রাত ৩’টার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। সাচ্চুর বাড়িতে অভিযানকালে তার ঘর তল্লাশী করে ১টি চায়না তৈরী বিদেশী রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি তাকে আটক করা হয় ।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানিয়েছেন, আজ (৭ জুলাই) সকালে আটককৃত মিজানুর রহমান টিটো ও শরিফুল ইসলাম সাচ্চুকে উল্লেখিত আগ্নেয়াস্ত্রসহ থানায় বুঝে দেওয়া হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com