
আসন্ন জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে সোমবার (১৪ জুলাই) একটি সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গণভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনটি শুরু হবে দুপুর ২টায়, জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এদিকে, একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদযাপন করা হবে ‘জুলাই উইমেন্স ডে’।
এই আয়োজনে থাকবে অডিও-ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো।
অনুষ্ঠানগুলো বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
দিনব্যাপী নানা আয়োজনের চূড়ান্ত অংশ হিসেবে সন্ধ্যা সাড়ে ৬টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালার।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com