
দিল্লি ক্যাপিটালসের করা ১৮৩ রান টপকাতে পারেনি চেন্নাই সুপার কিংস। উল্টো তারা থেমে গেছে ১৫৮ রানে। শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে হার মানতে বাধ্য হলো চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাব দিতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।
এ জয় পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে গেছে দিল্লি ক্যাপিটালস। তিন ম্যাচ খেলে সবগুলো জয়ে ছয় পয়েন্ট নিয়ে একেবারে মগডালে বসে গেলো অক্ষর প্যাটেলের দল। আরেক অপরাজিত দল পাঞ্জাব কিংস দুই ম্যাচের দু’টিতেই জিতেছে, চার পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে। চেন্নাই সুপার কিংস চার ম্যাচ খেলে জিতেছে একটিতে। দুই পয়েন্ট নিয়ে রান রেটের ব্যবধানে তারা রয়েছে এখন আট নম্বরে।
১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু তেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে চেন্নাই। তিন রান করে আউট হন রাচিন রাবিন্দ্রা। ১৩ রান করে বিদায় নেন ডেভন কনওয়ে। পাঁচ রানে আউট হন অধিনায়ক ঋুতুরাজ গায়কোয়াড়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com