দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কের রুদ্রনগর এলাকায় মুন বিক্সের পাশে ঘটেছে এক চাঞ্চল্যকর ও প্রশ্নবিদ্ধ ঘটনা। সড়কের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা তিনটি সবুজ গাছ কেটে রেখে দেওয়া হয়েছে রাস্তার পাশে। অথচ কোথাও দেখা মেলেনি সরকারি টেন্ডার বা অনুমতির। কে বা কারা এই পরিবেশবিধ্বংসী কাজটি করেছে, সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গিয়ে দেখা যায় তিনটি গাছ কাটা অবস্থায় রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে । এতে স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় পথচারী ইন্তাজ আলী বলেন,
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অনুমতি বা টেন্ডার ছাড়া গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশ্ন হলো, কে এই সাহস দেখালো? কার নির্দেশে গাছগুলো কাটা হলো?
তিনি আরও বলেন,সরকারি নিয়ম না মেনে যদি এভাবে গাছ কাটা শুরু হয়, তাহলে তো কেউ আজ গাছ কাটবে, কাল রাস্তা তুলবে,এটাই কি উন্নয়ন?।
এ বিষয়ে স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকদের মতে ,
এটি শুধু গাছ কাটা নয়, এটি পরিবেশের বিরুদ্ধে এক ধরনের আক্রমণ। দ্রুত তদন্ত করে গাছ কর্তনের পেছনে কে বা কারা জড়িত তা খুঁজে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর বলেন,
গাছ কাটার বিষয়ে আমি এখনো অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ ও নানা গুঞ্জন। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com