
সাবেক অতিরিক্ত আইজিপি মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইকবাল বাহার বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন। তবে তাকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।
উল্লেখ্য, মো. ইকবাল বাহার এক সময় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগের টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগে বদলি হন। ২০১৯ সালে তিনি সেখান থেকে অবসরে যান।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানাতে পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের সম্ভাবনা রয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com