
সুচিত্রা রায়,স্টাফ রিপোর্টার:
সাভারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলামিন নামের এক কিশোর খুন হয়েছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ জুলাই) সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আলমিন নামে ওই কিশোরের মরদেহ উদ্ধা করা হয়। এরআগে গেল রাতে সাভারের বাজার রোড এলাকায় তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পথচারীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলামিন খাঁন (১৫) ফরিদুপর জেলার কোতয়ালি থানার হাটগোবিন্দপুর গ্রামের আকমল খাঁনের ছেলে। গত ৩ বছর ধরে সাভারের বাজারে রোডে ভাড়া বাসায় বসবাস করে আসছি।
নিহত কিশোরের বাবা আকমাল খাঁন বলেন, আলামিন সাভার বাজার বাসষ্ট্যাান্ড এলাকায় শাহাদাৎ নামের এক ব্যক্তির মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতো। গতকাল দুপুরে বাসা থেকে আলামিন দোকানে যায়। পরে রাতে বাড়ি না ফিরলে, সকালে সাভার মডেল থানায় ছবি নিয়ে জিডি করতে যাই। থানায় গিয়ে জানতে পারি বাজার রোড থেকে একটা লাশ পাওয়া গেছে। হাসপাতালে গিয়ে দেখি সেই লাশটি আমার ছেলের।
তিনি আরো বলেন, আমার ও আমার ছেলে কোন শত্রু নাই। আমার ছেলের হত্যার দ্রুত বিচার চাই।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারী ও হত্যার কারন এখনো জানা যায়নি। অভিযান চলছে , আশা করি দ্রুতই হত্যাকারী গ্রেপ্তার হবে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com