
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস এর বিরুদ্ধে মামলা করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।বৃহস্পতিবার টিভি চ্যানেলটির ‘৬০ মিনিট' অনুষ্ঠানে প্রচারিত ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে মামলাটি হয়েছে। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০ বিলিয়ন ডলার দাবি করেছেন ট্রাম্প।
টেক্সাসের এক ফেডারেল আদালতে দায়ের করা মামলায় সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর বলে অভিযোগ করা হয়। এতে দাবি করা হয়েছে, ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে একটি প্রশ্নের দুটি ভিন্ন উত্তর প্রচার করেছে সিবিএস। তবে চ্যানেলটি এই অভিযোগ অস্বীকার করেছে।
এক বিবৃতিতে সিবিএস বলেছে, ৭ অক্টোবর প্রচারিত তাদের ‘ফেস দ্য নেশন' অনু্ষ্ঠানের জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল-হামাস যুদ্ধ সংক্রান্ত প্রশ্নের যে উত্তর কমলা হ্যারিস দিয়েছিলেন তার একটি সংক্ষিপ্ত অংশ ‘৬০ মিনিট' অনুষ্ঠানে প্রচার করা হয়। ‘৬০ মিনিট' অনুষ্ঠানে আরও অন্যান্য বিষয় তুলে ধরতে হয় বলে সাক্ষাৎকারটি সংক্ষিপ্ত করা হয় বলেও দাবি করেছে সিবিএস। তাই ট্রাম্প যে অভিযোগ করছেন সেটি সত্য নয় বলে জানিয়েছেন সিবিএস নিউজের একজন মুখপাত্র।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com