
কাজিপুর (সিরাজগঞ্জ প্রতিনিধি) : সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের কুদ্দুস (৭০) নামের বৃদ্ধকে পিটিয়ে খুন করা হয়েছে।
নিহত কুদ্দুস কুড়িপাড়া গ্রামের মৃত বয়েজ প্রামানিকের ছেলে।
ঘটনাটি ঘটেছে গত ২০জুন বিকাল আনুমানিক ২.৩০মি। নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত কুদ্দুসের নাতী সাদ্দামসহ তার কয়েক বন্ধু মিলে স্থানীয় বুদ্দুর বাড়ীতে লুডু খেলছিল। এদের মধ্যে একদল বিজয়ী হলে উল্লাস করতে থাকে। এমতাবস্থায় প্রতিবেশী ঘাতক মৃত মজনুর পুত্র মোতালেবের স্ত্রী এসে খেলোয়ারদের অশ্লীলভাবে গালাগালি করতে থাকে। খেলোয়াড়রা গালাগালির প্রতিবাদ করলে ঘাতক মোতালেব এবং তার মামাতো ভাই আব্দুল্লাহ এসে খেলোয়ারদের বেদম পেটাতে থাকে। তাদের আর্তচিৎকারে নিহত কুদ্দুস এগিয়ে আসলে তাকে লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর অবস্থায় কাজিপুর সদর হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। মামলার প্রস্তুতি চলছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com