
খুলনার পাইকগাছায় সীমানা পিলার প্রতারক চক্রের চার সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাতে উপজেলার হাছিমপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে সবাইকে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের হাছিমপুর এলাকায় সীমানা পিলার (ম্যাগনেট) প্রতারণা চক্রের চার সদস্য ম্যাগনেট কিনতে যায়। এসময় গ্রামবাসী পাইকগাছা পৌর সদরের তীর্থ মন্ডল (৪০), ডুমুরিয়া ঊপজেলার নোয়াকাটি গ্রামের ইউসুফ মোল্লা (৩০), বটিয়াঘাটা উপজেলার সঞ্জায় (৩৮) ও শুশান্ত মন্ডলকে (৪১) আটক করে পুলিশে দেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, তারা বিভিন্ন উপজেলা থেকে একত্রিত হয়ে হাছিমপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তাদের নিকট থেকে স্কচটেপ, ছুরি, হাতুড়ি উদ্ধার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com