
সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব তেঘরিয়া এলাকায় ইয়াবাসহ আটক আব্দুল মালেক ওরফে মানিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ৩টার দিকে মানিকের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আব্দুল মালেককে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মাদ আমিনুল কবির প্রসিকিউশন প্রদান করেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com