
আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ। ভারতকে কিভাবে হারানো যায় তা নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে সৌদি আরবে বসে। ৩০ জন ফুটবলার, পাঁচ জনের কোচিং স্টাফসহ বাংলাদেশ ফুটবল দল বুধবার দুপুর দেড়টায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে অনুশীলন চলবে ১৭ মার্চ পর্যন্ত। ১৩ দিন সৌদিতে অবস্থান করবে ফুটবল দল। কন্ডিশনিং ক্যাম্প করতেই মূলত যাওয়া। ওখান থেকে ফিরে ২০ মার্চ ঢাকা থেকে ভারতে যাওয়ার কথা রয়েছে ফুটবলারদের।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সব পরিকল্পনা সৌদি থেকেই চূড়ান্ত করে আসবে। ঢাকায় এসে পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করা। সৌদিতে দু’টি ম্যাচ খেলার কথা আলোচনায় থাকলেও সেটি ওখানে গিয়ে চূড়ান্ত করা হবে। মূলত সৌদি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া। শিলংয়ে যেখানে খেলা হবে সেখানে উচ্চতা নিয়ে সমস্যা রয়েছে। তাই মানিয়ে নিতে পরিকল্পনা করছে বলে বাফুফে জানিয়েছে।
সৌদিতে বাফুফে সুযোগ-সুবিধা পায়। বসে নেই ভারত। তারা শিলংয়ের মাঠে মালদ্বীপকে আনিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে, ১৯ মার্চ।
ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৭ মার্চ বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। হামজার বাংলাদেশে আসা সিডিউল নিয়ে যদিও বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজা সিলেটে যেতে চান। লন্ডন থেকে সিলেটে যাবেন। এক রাত থাকবেন এটি হামজার বাবা দেওয়ান মোরশেদ জানিয়েছে।
হামজা ঢাকায় আসলে তাকে নিয়ে পরিকল্পনা ছিল একটা রিসিপশন দেওয়া যায় কিনা। কিন্তু হামজা যদি সিলেটে চলে যান তাহলে তাকে নিয়ে রিসিপশন হবে কি হবে না সেটি নিশ্চত না। তবে বাফুফে এখন হামজাকে নিয়ে রিসিপশনের কোনো পরিকল্পনা চূড়ান্ত করেনি। ফুটবল দলকে সৌদি আরবে পাঠিয়ে নতুন করে বসতে পারেন বাফুফের কর্মকর্তা। তবে ম্যাচের মনোযোগ যেন নষ্ট না হয় সেদিকটা সতর্ক থাকতে চান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com