
হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
আজ রোববার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের মনতলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, রোববার সকাল সোয়া ৯টায় আখাউড়া থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথে ১নং লাইন ধরে মনতলা স্টেশন অতিক্রম করার সময় মেকানিক্যাল ত্রুটির কারণে জ্বালানি তেল বহনকারী ৯৬১নং ট্রেনটির পেছনের গার্ড কম্পার্টমেন্টটি ট্রলির ওপর থেকে ছিটকে বাইরের দিকে পড়ে যায়। ১নং লাইনটি বন্ধ রয়েছে। তবে অন্য লাইনে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com