
ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের মো. উজ্জ্বল (৩২) নামের এক যুবকের ঘর তল্লাশি চালিয়ে ৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বলকে তার বাসায় ইয়াবা সেবনের সময় স্থানীয়রা দেখতে পেয়ে আটকের চেষ্টা করেন। তবে বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঘর তল্লাশি করে ৭ পিস ইয়াবা উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত উজ্জ্বল দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এলাকায় মাদকের বিস্তার বাড়ায় তরুণ ও যুবসমাজ মারাত্মকভাবে আসক্ত হচ্ছে। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা।
তারা প্রশাসনকে অবিলম্বে উজ্জ্বলকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উজ্জ্বলের পরিত্যক্ত ঘর থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে ওঠা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা ও তার সংশ্লিষ্টতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।
ইয়াবাউদ্ধারপলাতকযুবকহরিণাকুণ্ডু
Share
Tweet
Share
Pin
Share
0Shares
ইজিবাইক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর, বিপাকে সাধারণ যাত্রীরা
ঝিনাইদহ প্রতিনিধি 169 ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ · সকাল ৯:৩৫ image_print
ইজিবাইক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ভাঙচুর, বিপাকে সাধারণ যাত্রীরা
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ইজিবাইক শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে একের পর এক ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।
স্থানীয় শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ১৮ মাইল মাইল নামক স্থানে ঝিনাইদহ জেলা বাস মিনিবাস সমিতির পক্ষ থেকে একটি চেকপোস্ট বসানো হয়। সেখানে ইজিবাইক শ্রমিক ও বাস শ্রমিকদের মধ্যে তর্কবিতর্কের সূত্রপাত হয়।
একপর্যায়ে বাস শ্রমিকদের কয়েকজন চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বাস রেখে প্রতিবাদ জানাতে গেলে সেখানেও উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় বাস শ্রমিকদের কয়েকজন ইজিবাইক ভাঙচুর করছে বলে অভিযোগ ছড়িয়ে পড়ে।
পরে এ খবরে রাস্তায় উত্তেজনা আরও বাড়তে থাকে। ইজিবাইক শ্রমিকরা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বৈডাঙ্গা পুরাতন ইটভাটার সামনে সড়কের ওপর গাছের খড়ি রেখে বাস চলাচলে বাধা দেন। এ সময় একটি বাস থামিয়ে ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দুজন ইজিবাইক চালককে আটক করে পুলিশ।
এদিকে বৈডাঙ্গা পুরাতন ইটভাটার সামনে গাছের খড়ি পড়ে থাকা এবং বারবার ওই খড়ি দিয়ে মহাসড়ক অবরোধের বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই মহাসড়কে এ ধরনের অবরোধ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা তৈরি হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। বাস ও ইজিবাইক চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রিরা। তারা ভ্যান বা রিকসা যোগে তাদের গন্তব্যে পৌছানের চেষ্টা করছেন।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে বাস ও ইজিবাইক চালকদের মধ্যে রাস্তায় যাতায়াত নিয়ে কথা কাটাকাটি ও পরবর্তিতে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঘটনা মিমাংশার চেষ্টা চলছে।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com