
অনলাইন ডেস্ক।।
রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলে হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করার জন্য তাকে ভর্তি রাখে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী আমাদের সময়কে বলেছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য কন্টিনেন্টাল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। পরে চিকিৎসকরা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। আগামীকাল রোববারই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com