দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান ১০ বোতল ফেনসিডিলসহ সাইদুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ । শুক্রবার সন্ধা ৬ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীরের নের্তৃত্বে থানার এসআই তারিফুজ্জামান, এ,এস,আই আবু বক্কর সিদ্দিক ও এ,এস,আই মারুফ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর -মদনা ইউনিয়ন পরিষদের সামনে।
এসময় তার মটরসাইকেল তল্লাশি চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ সাইদুল কে (৩৬) গ্রেফতার করেন দর্শনা থানা পুলিশ । গ্রেফতারকৃত সাইদুল ইসলাম পাবনা জেলার সুজানগর গ্রামের ওসমান গনির ছেলে এবং দর্শনা উদ্ভিদ সংগনিরোধের অফিসের স্টোর কিপার। পরে তার বিরুদ্ধে এস আই তারিফুজ্জামান বাদি হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com