
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার একযোগে প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় দেশের ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে ১৩৪টি প্রতিষ্ঠান থেকে একক পাসও করা যায়নি, যা গতবছরের ৫১টি থেকে ৮৩টি বেড়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেন। এ বছর শতভাগ পাস করেছে ৯৮৪টি প্রতিষ্ঠান, যা গত বছরের তুলনায় অনেক কম (গত বছর ছিল ২৯৬৮টি)।
এসএসসি ও সমমান পরীক্ষার শুরু হয়েছিল ১০ এপ্রিল থেকে এবং শেষ হয় ১৩ মে ২০২৫ সালে। এবারের পরীক্ষায় নিয়মিত এবং অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম। এই ফলাফল 'বাস্তব মূল্যায়ন' নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে।
ফল প্রকাশের সময় কোনো আনুষ্ঠানিকতা না রেখে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বক্তব্য প্রদান করেন।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com