চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ মোঃ জসিম মিয়া (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা ৪০ মিনিটে দর্শনার পাঠানপাড়া গ্রামের সুগন্ধ্যা মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত জসিম মিয়া দর্শনা শান্তিপাড়ার মৃত টুকু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জসিমকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশিতে তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, জসিম মিয়ার বিরুদ্ধে এর আগে চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও পোড়াদহ রেলওয়ে থানায় মোট ১৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে হত্যা, চুরি, ছিনতাই, মাদক এবং মারামারির মতো একাধিক গুরুতর অভিযোগ।
তার বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে।।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com