
আসন্ন পবিত্র রমজান মাসে প্রতিবারের মতো ভ্রাম্যমাণ গাড়িতে গরু, খাসির মাংস, দুধ, ডিম ও মাছ বিক্রি করবে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
আজ রবিবার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
উপদেষ্টা বলেন, ‘এবার রোজায় গরুর মাংস প্রতি কোজি ৬৫০ টাকা দরে বিক্রি হবে। প্রথমে গরু ও খাসির মাংস বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রণালয়। তবে এখন সে সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে।’
পবিত্র রমজানরমজান মাসগরুর মাংসমৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ফরিদা আখতার
জাতীয় থেকে আরও পড়ুন
সম্পর্কিত
Image not found
কবে শুরু হতে পারে রোজা, জানা গেল
Image not found
শিশুদের নিয়ে কুইজ কম্পিটিশন ‘জিনিয়াস কিডস’
Image not found
‘বাজারে সিন্ডিকেট এখনো আছে, হাত বদলের মাধ্যমে দাম বাড়ছে’
Image not found
বন্যা ঠেকাতে প্রয়োজনে ইটনা-মিঠামইন সড়ক ভাঙা হবে
আসুন, নতুন করে আরেকটা সংগ্রাম শুরু করি: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম
Image not found
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি এবং সেটাই আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, ক্রীড়াঙ্গন বা সাংস্কৃতিক অঙ্গনকে বলুন বা সুশাসন প্রতিষ্ঠা করার সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ। আসুন, আমরা সেই লক্ষ্যে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি।’
আজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের জেলাস্কুল মাঠে ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা বিএনপি দল ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে বিএনপির দল অংশগ্রহণ করবে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘যেভাবে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ তৈরি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা-সংস্কৃতি, আমাদের সামাজিকজীবন, শিক্ষা-স্বাস্থ্যক্ষেত্রে, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এটা একটা ইউনিক ব্যাপার, একটা রাজনৈতিক দল (বিএনপি), সে আজকে নেতৃত্ব দিচ্ছে ক্রীড়াঙ্গনে এবং সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে, তার অত্যন্ত মনিটরিংয়ে ও দিক নির্দেশনায় আজকে আমিনুল তার সহযোগীদের নিয়ে এই টুর্নামেন্ট দেশব্যাপী করছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে যে নামে টুর্নামেন্টটা হচ্ছে, জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেকে চেনে, আবার অনেকে জানে না আমাদের ছোট তরুণ প্রজন্ম। জিয়াউর রহমান এই বাংলাদেশে গণতন্ত্র এনেছেন এবং এই দেশের আমূল পরিবর্তন এনেছেন। মাঠে খেলাধুলার ক্ষেত্রে তার যে অত্যন্ত হস্তক্ষেপ ছিল উন্নত করার জন্য। সেটা আমরা আজও মনে করি, সেই জিয়াউর রহমানকে মনে করি।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, পল্লী ও সমবায়বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সৈয়দ রুম্মন বিল ওয়ালী সাব্বিরসহ বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com