রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলে নবী হালদারের জালে ৭ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। বুধবার দুপুর ১২টার দিকে মাছটি ধরা পড়ে। এর দাম উঠেছে ৭ হাজার ৭০০ টাকা!
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এক জেলের জালে বড় একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে বলে শুনতে পাই।
পরে সেই ঘাটে গিয়ে জেলে নবী হালদারের কাছ থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ৭ হাজার ৭০০ টাকায় আমি মাছটি কিনে নিয়েছি। এখন মোবাইল ফোনের মাধ্যমে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দেব বলে জানান এই মাছ ব্যবসায়ী।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com