নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ০৫ জানুয়ারি ২০২১ ইং তারিখ সন্ধ্যা ০৬:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পনী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ০৫ জানুয়ারী ২০২১ ইং তারিখ ০৭:০০ ঘটিকায় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন রেলগেইট এর পূর্ব পার্শ্বে মেসার্স মা ফার্মিসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ আল মামুন (২৪) পিতা-ছাকাদুল শেখ, সাং-পশ্চিম বালিয়াডাঙ্গা, থানা-কালিগঞ্জ, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৯৮ পিচ ইয়াবা, ০২ টি মোবাইল সেট এবং ০৪ সীম কার্ড উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com