চুয়াডাঙ্গা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার বাসটার্মিনাল হতে ২১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ২৮ জানুয়ারি ২০২১ ইং তারিখ ০৫:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা বাস টার্মিনালস্থ মামুন ফিলিং স্টেশন, চুয়াডাঙ্গা এর সামনে ঝিনাইদহ হতে চুয়াডাঙ্গা গামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম (৪২), পিতা- মৃত আফসার বিশ্বাস, সাং-চিৎলা, থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫০০০/- টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১