চুয়াডাঙ্গা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ইটভাটার পরিবেশ ছাড়পত্র প্রদান ও সচল রাখার দাবিতে মানববন্ধন

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি:
পরিবেশ ছাড়পত্র ও ভাটা সচল রাখার দাবিতে ঝিনাইদহে ইট প্রস্তুতকারক মালিক সমিতির বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রধান মন্ত্রীর কাছে স্বারকলীপি প্রদান করেছে।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় শহরের চুয়াডাঙ্গা-বাস ষ্টান্ডের মুজিব চত্তরে জেলার সকল ইটভাটার মালিক শ্রমিক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে কয়েক হাজার মালিক ও শ্রমিকরা অংশ নেয়।মানববন্ধন চলাকালে ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম ফোটন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান জানান,আমাদের জেলায় ১১৫টি ইটভাটা রয়েছে। কয়েক হাজার শ্রমিক এ শিল্পের সাথে জড়িত রয়েছে। আমরা নিয়ম পালন করে সরকারের ভ্যাট দিয়ে জিগজ্যাগ ভাটা করে ব্যবসা পরিচালনা করে আসছি। তারপরও পরিবেশ অধিদপ্তর নানা অজুহাতে আমাদের ভাটাতে অভিযান পরিচালনা করে আসছে তাতে আমরা অনেক ক্ষতির সম্মুখিন হচ্ছি। তাছাড়াও নতুন করে পরিবেশের ছাড়পত্র না দেওয়ার কারনে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সে কারনে আজকের মানববন্ধন ও স্বারকলীপি প্রদান কর্মসুচি পালন করা হয়েছে।পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের হাতে প্রধান মন্ত্রীর বরাবর স্বারকলীপি তুলে দেন।

আপডেট : ০২:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১