নিজস্ব প্রতিবেদক। দর্শনা থানা পুলিশের কঠোর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছে দর্শনা থানা পুলিশ। এ বিষয়ে পুলিশ জানায় গতকাল গতকাল বুধবার রাত ১০.১৫ ঘটিকায় সময় চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান কাজল এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব শেখ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে দর্শনা থানার এস আই মোঃ সাইফুল ইসলাম,এ এস আই মোঃ আনোয়ারুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন ছোটবলদিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দর্শনা থানাধীন ছোটবলদিয়া গ্রামস্ত ষাটখাল নামক পাকা রাস্তার উপর হইতে দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করে এবং সেই সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২০(বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামিরা ০১। মোঃ মজিবর রহমান (৩৮), পিতাঃ মোঃ গোলাম রহমান,গ্রাম- বড়বলদিয়া (বাজারপাড়া),০২। মোঃ ইয়াছিন আলী (৩৬), পিতা-গুল মোহাম্মদ,গ্রাম-মদনা (পশ্চিমপাড়া), গ্রেফতার কৃত আসামী উভয়ই থানা - দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা এর বাসিন্দা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে যার মামলা নাম্বার- ০৪, তারিখ-০৪/০৩/২০২১। এ বিষয়ে দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল বলেন আমরা কঠোর ভাবে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি এবং দ্রুত দর্শনা মাদকমুক্ত করবো।
সম্পাদক ওপ্রকাশক: মো: আব্দুর রহমান। +88 01954-105871
বার্তা-সম্পাদক: মো: ইব্রাহিম হোসেন। +8801888105799
E-mail : padmanews1@gmail.com