চুয়াডাঙ্গা ১০:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয় চত্বরে সকাল থেকে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। পরে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে না পারলেও সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান , মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলমগীর হোসেন, সদর পৌর সদস্য সচিব মাহবুবুর রহমান শেখর, যুগ্ম-আহবায়ক লাকি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন ঝিনাইদহ পৌর বিএনপি’র আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাস। বিএনপি নেতারা অভিযোগ করেন, স্বাধীনতার সুবর্ন জয়ন্তীর দিনে হেফাজতের কর্মীদের হত্যা করা হয়েছে যা কাম্য ছিল না। এই সরকারের হাত রক্তে রঞ্জিত। তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। স্বৈরাচার এরশাদ সরকারকেও হাসিনা সরকার হার মানিয়ে বিশ্বের বুকে মাফিয়াতন্দ্রের জনক হিসেবে পরিচিত লাভ করেছে। বক্তারা হেফাজত কর্মীদের হত্যার সাথে জড়িত দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

আপডেট : ০৭:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১