চুয়াডাঙ্গা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে আখ বোঝাই পাওয়ার টিলার উল্টে চালক নিহত

Padma Sangbad

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় আখ বোঝাই পাওয়ার টিলার উল্টে মশিউর রহমান (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মোবারগঞ্জ সুগার মিলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শহর আলী মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পাওয়ার টিলারে আখ বোঝাই করে মোবারকগঞ্জ সুগার মিলে আসছিল মশিউর রহমান। সুগার মিলের সুইপার কলোনীর কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাওয়ার টিলারটি। এসময় গাড়িতে থাকা আখের নিচে চাপা পড়ে মশিউর। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. কৃষ্ণ গোপাল দাস জানান, মশিউর রহমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আপডেট : ০৯:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১