চুয়াডাঙ্গা ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দামুড়হুদা মডেল থানার সামনে ভাইস চেয়ারম্যানের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

Padma Sangbad

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানার সামনে উপজেলা ভাইস চেয়ারম্যানের ঘুষিতে ইসরাফিল (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল মোল্লা দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা গ্রামের মৃত জবান আলী মোল্লার ছেলে। এ ঘটনায় বিষয়টি নিয়ে জেলা জুড়ে সব মহলেই তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটক শহিদুল ইসলাম দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দামুড়হুদা বাজারপাড়ার আশর আলীর ছেলে।
জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার উদ্দেশে শুক্রবার দুপুরে দামুড়হুদা মডেল থানায় গিয়েছিলেন বৃদ্ধ ইসরাফিল মোল্লা(৮০) ও তার লোকজন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম থানায় উপস্থিত হন এবং ইসরাফিলের বিপক্ষের লোক নজুদের পক্ষ নিয়ে কথা বলেন। কিন্তু শেষমেশ বিরোধ নিষ্পত্তি না হওয়ায় বেলা দেড়টার দিকে থানা থেকে বের হয়ে যান ইসরাফিলরা।

এতে ক্ষুব্ধ হন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। তিনি থানার বারান্দাতেই বৃদ্ধ ইসরাফিল মোল্লাকে গালমন্দ করেন এবং থানার গেটের সামনে কিল ঘুষি মেরে আহত করেন।দ্রুত তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য থানায় আসেন ইসরাফিল হোসেন ।জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসা না হওয়ায় থানা থেকে বেরিয়ে যান তিনি ।
দামুড়হুদা মডেল থানার সামনে দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামের সাথে একপর্যায়ে দুই পক্ষের বাকবিতন্ডায় পরিস্থিতি উত্তপ্ত হলে বৃদ্ধকে ঘুষি ও ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ইসরাফিল হোসেনের মরাদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠান পুলিশ । এ ঘটনার পরই দামুড়হুদা মডেল থানার পুলিশ দামুড়হুদা উপজেলার ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলামকে আটক করেছে ।।

আপডেট : ০৪:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১