চুয়াডাঙ্গা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণের অভিযানে কয়েকটি ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক।
পবিত্র রমজান উপলক্ষে আজ ১৮ এপ্রিল ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে আলমডাংগা উপজেলা কাচাবাজার ও সদর উপজেলার ইসলামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলমডাংগা কাচাবাজার তদারকি করা হয়। এসময় আড়তদার ও খুচরা ব্যাবসায়ীদের পণ্যের মুল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের ক্রয় বিক্রয়ের রশিদ প্রদান ও সংরক্ষণ করতে বলা হয়। পরে সদর উপজেলার ইসলামপাড়ায় মিঠাইবাড়ি মিষ্টির কারখানায় অভিযানে অস্বাস্থ্যকরভাবে মিষ্টি তৈরি ও দইয়ের পাতিলে ওজনে কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩, ৪৬ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরে উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপডেট : ০৩:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১