চুয়াডাঙ্গা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জীবন নগরের বাকা হতে ৩.৫ কেজি গাজা সহ আটক ১

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক ।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অদ্য ১৯ মার্চ ২০২১ ইং তারিখ সকাল ০৮:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন বাকা ব্রিকফিল্ড গ্রাম হইতে ঝিনাইদহ র‌্যাবের মাদক বিরোধী অভিযানে পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১৯ মার্চ ২০২১ ইং তারিখ সকাল ০৯:১৫ ঘটিকায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন বাকা (ব্রিকফিল্ড) গ্রামস্থ জীবননগর টু কারীগঞ্জ মহাসড়কের দক্ষিন পার্শে জনৈক হাবিবুর রহমান মিলনের খাবার হোটেরের সামনে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মো: ইমরান হোসেন (৩২) পিতা-মৃত খোদা বক্স সাং-হরিহার নগর( দক্ষিন পাড়া) থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ৩.৫ কেজি গাজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ এর ৩৬(১) সায়ণির ১৪(খ) ধারার মামলা করা হয়|

আপডেট : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১