চুয়াডাঙ্গা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

Padma Sangbad

নিজস্ব প্রতিবেদক।
আজ ২৪শে এপ্রিল ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় ও জেলা প্রশাসক মহোদয়, চুয়াডাঙ্গা এর সার্বিক নির্দেশনায় চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ এর নেতৃত্বে সদর উপজেলার হিজলগাড়ি বাজার, বোয়ালিয়া ও জালশুকা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হিজলগাড়ি বাজারে কাঁচাবাজার ও মাছ- মাংশের দোকানে তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের পণ্যের মুল্যতালিকা প্রদর্শন, প্রতিটি পণ্যের প্রতিদিনের ক্রয় রশিদ সংরক্ষণ করতে বলা হয় এবং বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত লাভ না করে ন্যায্য লাভে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়।
এসময় বোয়ালিয়া বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করায় বাজারের ০৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। পরে জালশুকার মেসার্স মাম ফুডেক্স নামক মুড়ি ও সেমাইয়ের ফ্যাক্টরি তদারকি করা হয়। অস্বাস্থ্যকরভাবে সেমাই ও মুড়ি তৈরির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক ৮,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানে ০৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩,০০০/- টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

আপডেট : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১