চুয়াডাঙ্গা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Padma Sangbad

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শহরের পবহাটি এলাকার বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে এ খাদ্যসামগী বিতরণ করা হয়।এসময় প্রধানমন্ত্রীর দেওয়া ১০ কেজি চাউল ও নগদ ৫’শ টাকা ঘরে গিয়ে বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন মানুষগুলো। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ অব্যাহত রয়েছে। আমরা বেদে পল্লীর ৫০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছি। শহরের ভাসমান মানুষগুলোর মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আপডেট : ০৮:৩৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১